একতরফা নির্বাচন গণতান্ত্রিক বিশ্ব প্রত্যাখ্যান করেছে: সমমনা জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৪, ১৬:৫৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৭:১৬

জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, একতরফা অবৈধ নির্বাচন শুধু দেশবাসীই নয়, গণতান্ত্রিক বিশ্বও প্রত্যাখ্যান করেছে। আমেরিকা, ব্রিটেন, কানাডাসহ উন্নত রাষ্ট্রগুলো এই নির্বাচনকে প্রহসনমূলক বলে এরইমধ্যে বিবৃতি দিয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে পল্টন এলাকায় নির্বাচন বর্জন করায় জনগণের কাছে শুভেচ্ছা সম্বলিত লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিরোধী দলবিহীন ভোটারবিহীন নির্বাচনে ভোট ডাকাতি করে নৌকাকে জয়ী করতে হয়েছে। সরকারের আজ্ঞাবহ ইসি সরকারের প্রেসক্রিপশন মোতাবেক টিক মার্ক দিয়ে নির্বাচনি ফলাফল ঘোষণা করেছে।

লিফলেট বিতরণকালে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনডিপি মহাসচিব আব্দুলাহ আল হারুন সোহেল, এনপিপি প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ফখরুল ইসলামসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।

/জেডএ/এমএস/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম