আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশের গুলি, ভোট স্থগিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। আটক করা হয়েছে ১০ জনকে।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত ও আটকদের পরিচয় জানা যায়নি।

ঘটনার পর সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন।

তিনি জানান, রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে নৌকা ও ঈগল প্রতীকের দুই এজেন্ট জালভোট দিচ্ছিল। এ নিয়ে তারা প্রতিবাদ করলে নৌকার লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গ্রামবাসীও সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ গুলি করে। এতে তার দুই সমর্থকের গায়ে গুলি লাগে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এই ঘটনায় ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়।’

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে আলমগীর সিকদার ও তার সমর্থকরা কেন্দ্র ও ব্যালটবাক্স ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। এই ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। এই ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।’

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম বাবুর (নৌকা) বিপরীতে আলমগীর সিকদার ওরফে লোটন (লাঙ্গল), জাকের পার্টির মো. শাহজাহান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির আবু হানিফ (সোনালি আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম (ঈগল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এরই মধ্যে নজরুল ইসলামের বিরুদ্ধে হুমকি-ধমকির অভিযোগ এনে সম্প্রতি সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আবু হানিফ।

/এমএএ/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী