বিএনপি ছেড়ে নৌকায় চড়ে বিপুল ভোটে জয়ী শাহজাহান ওমর

ঝালকাঠি প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ০৫:১৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:১৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর উত্তম)। তিনি ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক কার্যালয়ে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল সালেক এ তথ্য নিশ্চিত করেন। 

এ ছাড়া অন্যান্য প্রার্থীর মধ্যে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম পেয়েছেন ৩৭০ ভোট। নির্বাচন থেকে সরে যাওয়া এম মনিরুজ্জামান মনির ঈগল প্রতীকে পেয়েছেন ৬২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টি মজিবুর রহমান ডাব প্রতীকে পেয়েছেন ১৪২ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত সোনালি আঁশ প্রতীকে জসিম উদ্দিন তালুকদার পেয়েছেন ২৮২ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে এজাজুল হক এজাজ পেয়েছেন ১ হাজার ২৭২ ভোট ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত মামুন সিকদার ছড়ি প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট।

আসনটিতে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন এক লাখ ১৩ হাজার ১৫ জন। এর মধ্যে বৈধ ভোট ৯৯ হাজার ৮৯০টি এবং বাতিল হয়েছে এক হাজার ৪২৫টি।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি