নাশকতা করেও নির্বাচন বানচাল করতে পারেনি বিএনপি: দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৬:১৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৬:১৯

চাঁদপুর-৩ আসনে নৌকার প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি প্রমাণ করে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে কতটা আগ্রহ এবং উচ্ছ্বাস রয়েছে। তাই নাশকতা, মানুষ পুড়িয়ে মেরেও এই নির্বাচন বানচাল করতে পারেনি বিএনপি। এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।’

রবিবার (৭ জানুয়ারি) বেলা পৌনে বারোটায় ডা. দীপু মনি তার নিজ গ্রাম সদর উপজেলার কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। তারা গণতন্ত্রের চর্চা হিসেবে ভোটে অংশগ্রহণ করেছে। আমি আসার পথে কেন্দ্রগুলোতে মানুষকে দলে দলে এসে ভোট দিতে দেখেছি। গত ১৫ বছর আমি মানুষের জন্য কাজ করেছি। এবারও মানুষ আমাকে জয়যুক্ত করবে বলে আমি আশাবাদী।’

এ সময় লাইন দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেন ডা. দীপু মনি। পরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের