নোয়াখালীর সব আসনে বিপুল ভোটে নৌকা জয়ী

নোয়াখালী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ২২:৪৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২২:৪৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন। সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ফলের তাদের সেরকারিভাবে জয়ী ঘোষণা করেন।

নোয়াখালী-১ আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম নৌকা প্রতীকে ৫৯ হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ তরিকত ফেডারেশনের এ কে এম সেলিম ভূঁইয়া ফুলের মালা প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮১৯ ভোট।

নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের মোরশেদ আলম নৌকা প্রতীকে ৫৬ হাজার ১৮৬ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান ভূঁইয়া মানিক কাঁচি প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৮৬৩ ভোট।

নোয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরন ৫৬ হাজার ৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদ পেয়েছেন ৫১ হাজার ৮৮৫ ভোট।

নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী একরামুল করিম চৌধুরী এক লাখ ২৮ হাজার ৭৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীকের শিহাব উদ্দিন শাহীন পেয়েছেন ৪৭ হাজার ৫৭৩ ভোট।

নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট।

নোয়াখালী-৬ আসনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী নৌকা প্রতীকে এক লাখ ৯৩ হাজার ৭১৫ পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুশফিকুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৯৩৬ ভোট।

/এএম/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম