জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া, পোলিং অফিসার অপসারণ

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৫৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৫৮

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বাসাইল উপজেলার সুন্না আব্বাছিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে নৌকায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর পৌনে ১২টার দিকে নৌকার এক সমর্থক জাল ভোট দেওয়ার জন্য বুথে প্রবেশ করে। এ সময় গামছার সমর্থকরা তাকে ধরে ফেলে। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে, একই এলাকার ভোটার হওয়া সত্ত্বেও শাহীন আলম নামের একজনকে পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। ওই পোলিং অফিসার নৌকার পক্ষ নিয়ে কাজ করছে বলে অভিযোগ তোলে কাদের সিদ্দিকীর গামছা প্রতীকের সমর্থকরা। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে পোলিং অফিসার শাহীনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সুন্না আব্বাছিয়া উচ্চবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, ‘কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একজন পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।’

প্রসঙ্গত, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের সঙ্গে লড়ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তারা ছাড়াও আরও চার জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
মুজিবনগর দিবস কোনও দলের নয়, এটি সর্বজনীন: কাদের সিদ্দিকী 
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম