বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৩ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:৩৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৭৫৪ ভোট।

এ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম (হাতুড়ি) পেয়েছেন ২ হাজার ১৯৭ ভোট, জাতীয় পার্টির (জেপি) শামিম আরা পারভীন ইয়াসমীন (বাইসাইকেল) ৫১৩ ভোট, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী (সোনালি আঁশ) ৫৬৩ ভোট , স্বতন্ত্র প্রার্থী সিকদার মো. শাহাদাত হোসেন (মাথাল) ১ হাজার ৩১ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল) ৮৮১ ভোট পেয়েছেন।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান (হাতুড়ি) পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট।

এ আসনে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান (ফিরোজ) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯০৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনিরুল ইসলাম (আম) ৫৮০ ভোট, গণফ্রন্ট  মনোনীত প্রার্থী মো. লতিফুর রহমান (মাছ) ৫৮২ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মাহবুবুর রহমান (মিনার) ১ হাজার ৮৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) ৩৫৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. নুর ইসলাম (ঈগল) ১ হাজার ৩৬৩ ভোট পেয়েছেন।

বিএম কবিরুল হক মুক্তি (ফাইল ছবি)

সদর উপজেলার ৫টি ইউনিয়ন এবং কালিয়া পৌরসভাসহ কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-১ আসন। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৫ জন এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন।

লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন, লোহাগড়া ও নড়াইল পৌরসভাসহ সদর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসন। এ আসনে ৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন।

জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে নড়াইল-১ আসনে বিএম কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা করেন। এ জেলার দুটি আসনের বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বলে তিনি জানান।

নির্বাচনে জয়ের পর মাশরাফিকে তার নির্বাচনি এলাকার ভোটার ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং ভক্তরা মিষ্টি বিতরণ করেন।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৩
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক