পাবনায় ৫-এ পাঁচ নৌকা

পাবনা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ২০:৫৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২০:৫৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
 
ঘোষিত ফলে দেখা গেছে, পাবনা-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শামসুল হক টুকু পেয়েছেন ৯৩ হাজার ৩০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদ ট্রাক প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৩৪৩ ভোট। ২০ হাজার ৯৫৭ ভোটে শামসুল হক টুকু জয়লাভ করেছেন।

পাবনা-২ আসনে বেসরকারি ফলে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএমের প্রার্থী নোঙ্গর প্রতীকে ডলি সায়ন্তনী পেয়েছেন চার হাজার ৩৮২ ভোট।

পাবনা-৩ আসনে বেসরকারি ফলে নৌকার প্রার্থী মকবুল হোসেন বিজয়ী হয়েছেন। তিনি এক লাখ ১৯ হাজার ৪৬৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুল হামিদ পেয়েছেন এক লাখ ১৫৯ ভোট।

পাবনা-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গালিবুর রহমান শরীফ পেয়েছেন এক লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন ১৪ হাজার ৬৬২ ভোট। নৌকার গালিবুর রহমান এক লাখ ৫২ হাজার ৭৮১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পাবনা-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক খন্দকার প্রিন্স পেয়েছেন এক লাখ ৫৭ হাজার ২৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের জাকির হোসেন পেয়েছেন তিন হাজার ৩১৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আব্দুল কাদের খান কদর পেয়েছেন দুই হাজার ৭৬৬ ভোট, তৃণমূল বিএনপির আফজাল হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন তিন হাজার ২৫৯ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ আবু দাউদ আম প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৫৪ ভোট।

এর মধ্যে পাবনা-১ আসনের নৌকার প্রার্থী শামসুল হক টুকু চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। পাবনা-২ আসনের নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির দ্বিতীয়বারের মতো জয়ী হলেন। পাবনা-৩ আসনের মকবুল হোসেন চতুর্থবার, পাবনা-৪ আসনের নৌকা প্রতীকের গালিবুর রহমান শরীফ প্রথমবার এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স চতুর্থবারের মতো নির্বাচিত হলেন।

 

/এএম/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম