স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে পদ হারালেন দুই বিএনপি নেতা

বগুড়া প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৪, ১৮:৩৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৮:৩৫

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা বিউটী বেগমের পক্ষে কাজ করার অভিযোগে দুই বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা টাকার বিনিময়ে ওই প্রার্থীর পক্ষে ভোট দিতে ভোটারদের কেন্দ্রে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা এবং মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী তালুকদার।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম জানান, বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে। এরপরও নেতা মোখলেছার রহমান খলিফা ও আকবর আলী তালুকদার এক ‘বিশেষ প্রার্থীর’ পক্ষে সরাসরি অংশ নেন। মোকামতলা ও মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির নেতারা প্রমাণসহ তাদের বিরুদ্ধে উপজেলা বিএনপিতে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মোকামতলা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোখলেছার রহমান খলিফা ও মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী তালুকদারকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে তিনি ওই বিশেষ প্রার্থীর নাম বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘নেতাদের লিখিত অভিযোগে তার নাম রয়েছে।’

এ প্রসঙ্গে মোখলেছার রহমান খলিফা ও আকবর আলী তালুকদার দাবি করেন, তারা কোনও প্রার্থীর পক্ষে কাজ করেননি। রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শিবগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বলেন, ‘একই দোষে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমও অভিযুক্ত। তিনি টাকা নিয়ে বিউটী বেগমকে স্বতন্ত্র প্রার্থী হতে সহযোগিতা করেছেন। এ ব্যাপারে তিনি বিউটী বেগমের ছেলের সঙ্গে ফোনে কথা বলেছেন। যা ফেসবুকে ভাইরাল হয়েছে। এর প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহাস্থান বন্দরে উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলমের কুশপুত্তলিকা দাহ করেন। এ ছাড়া তারা তার বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় বিএনপির কাছে দাবি জানিয়েছেন।’

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম