হুছামুদ্দিনকে ফুল দিয়ে শোকজ খেলেন জেলা বিএনপির সহসভাপতি

সিলেট প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৪, ০২:০৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:০৩

সিলেট-৫ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে শোকজ খেয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী।

সোমবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। এর আগে রবিবার (৭ জানুয়ারি) রাতে নির্বাচনের ফল ঘোষণার পর হুছামুদ্দিন চৌধুরীর বাড়িতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির এই নেতা।

ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে সমালোচনা শুরু করেন জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

এ অবস্থায় সোমবার রাত ৯টার দিকে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক পত্রে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করেন। আগামী পাঁচ দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী দলের গঠনতন্ত্র না মেনে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাকে শোকজের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

/এএম/আরআইজে/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি