সিদ্দিকবাজারে বিস্ফোরণ

হতাহতের ঘটনায় মেয়র তাপসের শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মার্চ ২০২৩, ০২:৫১আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০২:৫১

রাজধানীর সিদ্দিকবাজারে এক ভবন বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (৭ মার্চ) ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস শোকবার্তায় বলেন, ‘যে কোনও দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিশেষত এ ধরনের দুর্ঘটনা যখন বহু মানুষের মৃত্যুর কারণ হয়, তখন তা সত্যিকার অর্থেই মেনে নেওয়া কষ্টকর। আমি এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

শোক বার্তায় মেয়র তাপস আরও বলেন, ‘দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সহযোগিতা করে চলেছে। আমরা ফায়ার সার্ভিসের আহ্বানে সাড়া দিয়ে উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে একটি হুইল এক্সক্যাভেটর দুর্ঘটনাস্থলে পাঠিয়েছি। এ ছাড়া উদ্ধার কাজে আরও যন্ত্রপাতি প্রয়োজন হলে, তা দ্রুততার সঙ্গে সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা সজাগ রয়েছি।’

দুর্ঘটনা পরবর্তী উদ্বার কাজ ছাড়াও অন্যান্য কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র ব্যারিস্টার তাপস বলেন, ‘আহত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রমে প্রয়োজনীয় রক্ত সরবরাহে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে চলেছে। আমি আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি।’

/এএইচ/ /এসপি/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম