দুই কারণে ‘দুঃখিত’ বিদেশি পর্যবেক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ২১:০০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পর্যবেক্ষণের পর দক্ষিণ এশিয়া ডেমোক্র্যাটিক ফোরামের নির্বাহী পরিচালক ও সাবেক ইউরোপিয়ান ইউনিয়ন সংসদ সদস্য পাওলো কাসাকা জানিয়েছেন, দুই কারণে তিনি দুঃখিত ও মর্মাহত। দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ পর্যবেক্ষণ শেষে রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পর্তুগালের নাগরিক কাসাকা বলেন, ‘আমি মর্মাহত যে সহিংসতা এখনও ঘটছে। দ্বিতীয় যে কারণে আমি দুঃখিত সেটি হচ্ছে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া। এখানে ঐকমত্য হলে পূর্ণ অংশগ্রহণ হতো।’ যারা নির্বাচন বয়কট করেছে তদের দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা উচিত বলে মনে করেন তিনি।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে সরকারকে চলে যেতে হবে, এর মানে কী? এটি মৌলিকভাবে একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া।

সহিংসতার চক্র থেকে বের হয়ে আসতে হবে এবং এজন্য আলোচনার টেবিলে বসতে হবে জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচন বয়কট করেছে তাদের যত দ্রুত সম্ভব রাজি হতে হবে সবার সঙ্গে আলোচনায় বসার জন্য। নির্বাচন যাতে কখনও বয়কট না হয় সেটি নিশ্চিত করার জন্য বসতে হবে।

গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য অনেক দেশের থেকে এগিয়ে রয়েছে এবং এটি একটি ভালো নির্বাচনি প্রক্রিয়া বলে তিনি জানান।

/এসএসজেড/এফএস/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম