মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নই আমাদের লক্ষ্য: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৪, ১৭:৪৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৭:৫৩

একটানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কৃষি মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর কর্মকর্তা-বিজ্ঞানীরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকায় কৃষিমন্ত্রীর সরকারি বাসভবনে দেখা করে তারা শুভেচ্ছা জানান।

এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মাসুদ করিম, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, পরমাণু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল আউয়ালসহ অন্যান্য সংস্থাপ্রধান এবং মন্ত্রণালয় ও সংস্থাগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, একটি জাতির উন্নয়ন-অগ্রযাত্রায় একেকটি জাতীয় নির্বাচন একেকটি ধাপ। দেশের উন্নয়নকে চলমান রাখতে এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আগামী ৫ বছর মানুষের জন্য আমরা কী করতে চাই, মানুষের আশা-আকাঙ্ক্ষাকে কীভাবে বাস্তবায়ন করতে চাই,- তা আমরা নির্বাচনি ইশতেহারে তুলে ধরেছি। দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছে, আওয়ামী লীগের প্রতি আস্থা রেখেছে। জনগণ আবার আমাদের নির্বাচিত করেছে। এখন মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নই আমাদের লক্ষ্য ও চ্যালেঞ্জ।

কর্মকর্তা-বিজ্ঞানীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নতুন মন্ত্রিসভায় কৃষিমন্ত্রী হিসাবে যেই থাকুক, আপনারা এ মন্ত্রণালয়ে থাকবেন। দেশের ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে আগামীদিনেও কাজ করে যাবেন। 

মন্ত্রী আরও বলেন, কৃষিমন্ত্রী হিসাবে ৫ বছর দায়িত্ব পালন করেছি। আমার নিকট এই ৫ বছর খুবই স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে। এই ৫ বছরে কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশ্ব অর্থনৈতিক মন্দাসহ নানান প্রতিকূলতা ছিল, চ্যালেঞ্জ ছিল। প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবিলা করে, আমি মনে করি-কৃষি মন্ত্রণালয় জাতির নিকট একটা অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে।

/এসআই/এমএস/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম