শপথ নিলেন আওয়ামী লীগের এমপিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১০:৪১আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৬:৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের ২২২ জন নতুন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। এর আগে নতুন সংসদ সদস্যরা এবং তাদের সমর্থকরা সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন।

শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ নেন। পরে একযোগে সবাইকে শপথবাক্য পাঠ করান তিনি।

এ ছাড়া ১৪-দলীয় প্রার্থী বরিশাল-২ আসন থেকে জয়ী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বগুড়া-৪ আসন থেকে জয়ী এ কে এম রেজাউল করিম তানসেন আওয়ামী লীগের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন।

বুধবার বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা এবং জাতীয় পার্টির সদস্যদের ১২টায় শপথ নেওয়ার কথা রয়েছে।

শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন।

শপথ বইয়ে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ছবি: ফোকাস বাংলা

এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকারকে শপথ পড়াতে হয়।

সংবিধান অনুযায়ী বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি আগে সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নিজেই গ্রহণ করেন। পরে তিনি শপথ পত্রে স্বাক্ষর করেন। এরপর স্পিকার নির্বাচিত অন্যদের শপথ পড়ান।

শপথ শেষে সব সদস্য শপথপত্রে সই করেন। শপথ শেষে সরকারি দলের সদস্যরা বৈঠক করে নিজেদের সংসদ নেতা নির্বাচন করবেন। দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ও কল্যাণ পার্টি একটি করে আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে একজন প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ফলাফলও স্থগিত করা হয়েছে।

/ইএইচএস/এনএআর/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম