ঢামেকে জেলা প্রশাসনের বুথ, হতাহতদের দেওয়া হবে আর্থিক সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ২২:৩৯আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২৩:০৭

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশেরই মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে। বাকিরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

এই পরিস্থিতিতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে খোলা হয়েছে সহায়তা বুথ। যেকোনও ধরনের সহায়তার জন্য এই বুথ থেকে কাজ করা হবে।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গণমাধ্যমকে বিষয়টি জানান ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি বলেন, এই বুথ থেকে আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা ও খাদ্য সহায়তা থেকে শুরু করে স্বজনদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, বুথ থেকে নিহত ব্যক্তিদের তাৎক্ষণিক ৫০ হাজার টাকা, গুরুতর আহত ব্যক্তিদের ২৫ হাজার ও সামান্য আহত ব্যক্তিদের ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

/ইএইচএস/এনএআর/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম