মরদেহ বুঝিয়ে দেওয়া হচ্ছে স্বজনদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ২৩:৫৬ আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২৩:৫৬

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া শুরু হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের কাছে লাশ বুঝে নেওয়া জন্য এ পর্যন্ত ১৫টি আবেদন জমা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের এনডিসি  মো. রহমতউল্লাহ মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে লাশ নেওয়ার জন্য ১৫টি আবেদন পেয়েছি। এক এক করে মরদেহগুলো আমরা স্বজনদের কাছে বুঝিয়ে দেবো। কিছুক্ষণ আগে একটি মরদেহ আমরা বুঝিয়ে দিয়েছি। কাজ শেষ হলে বাকিগুলো বুঝিয়ে দেওয়া হবে।

তিনি জানান, সুরতহাল শেষে লাশগুলো বুঝিয়ে দিতে কাজ করছেন পাঁচজন ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। ১৬টি লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি জানান, নিহতের সংখ্যা বেড়েই চলেছে। অন্তত ১২০ জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

/কেএইচ/এফএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
বড় বড় অবকাঠামোর আগে ঢাকাকে বাসযোগ্য করতে চান ইশরাক
সর্বশেষ খবর
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার