সিদ্দিকবাজারে বিস্ফোরণ

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয়: সামন্ত লাল সেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ১২:৫৮আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৪:৩৮

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। বুধবার ( ৮ মার্চ)  বার্ন ইনস্টিটিউটে সাংবা‌দিকদের এসব তথ্য জানান তিনি।

ডা. সামন্ত লাল সেন ব‌লেন, কালকের দুর্ঘটনায় আমা‌দের এখানে ১১ জন রোগী ছিলেন, তার ম‌ধ্যে একজন‌কে ঢাকা মে‌ডি‌ক্যালে ট্রান্সফার করা হ‌য়ে‌ছে। কারণ তার বার্নট নাই। যে ১০ জন আছেন তার ম‌ধ্যে তিনজন আই‌সিইউ‌তে, দুইজন লাইফ সা‌পো‌র্টে, বাকিরা এস‌ডিইউ‌তে।

চি‌কিৎসাধীন ১০ জ‌নের ম‌ধ্যে কেউই শঙ্কামুক্ত নয় জা‌নি‌য়ে তিনি আরও ব‌লেন, কারও ৮০ শতাংশ, কারও ৯০ শতাংশ; কারও ৫০ শতাংশ পুড়ে গেছে। সবারই শ্বাসনালী পু‌ড়ে গে‌ছে। যেহেতু সবারই শ্বাসনালী‌ পুড়ে গেছে তাই আমরা শঙ্কামুক্ত বল‌তে পারব না।

কে কোথায় ভর্তি

মো. হাসান ও জাহান আইসিইউতে ভর্তি। হাসান আইসিইউ-এর ১১ নম্বর বেডে ও জাহান ৯ নম্বর বেডে আছেন।  মো. মুসা এসডিইউ-এর ৬০২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর বেডে আছেন।  ওলিল শিকদার, খলিল শিকদার, ইয়াসিন আলী, মো.বাবলু, আল-আমীন, বাচ্চু মিয়া পোস্ট ওপারেটিভে ভর্তি আছেন। 

এছাড়া আজম ৬০২ নম্বর ওয়ার্ডের এক নম্বর বেডে ভর্তি আছেন এবং মোস্তফাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বার্ন ইউনিট থেকে ঢাকা মেডিক্যালে হস্তান্তর করা হয়েছে। 

কার কত শতাংশ পুড়েছে 

মো. হাসান ১২ শতাংশ, জাহান ৫০ শতাংশ, মো. মুসা ৯৮ শতাংশ, ওলিল শিকদার ২০ শতাংশ, খলিল শিকদার ৮ শতাংশ, ইয়াসিন আলী ৫৫ শতাংশ, মো.বাবলু ১৮ শতাংশ, আল-আমীন ১৫ শতাংশ, বাচ্চু মিয়া ৪০ শতাংশ ও আজমের ৮০ শতাংশ পুড়েছে।

কেএইচ/ইএইচ
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম