উৎসবমুখর পরিবেশে কেরানীগঞ্জে ভোটগ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ১০:২৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৫২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঢাকার কেরানীগঞ্জে ভোটগ্রহণ চলছে। রবিবার (৭ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জের একাধিক ভোটকেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা যায়।

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠান হবে।

কেরানীগঞ্জের ইমামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ফেরদৌস আলম বলেন, ‘সকাল ৮টা থেকে কেন্দ্রে ভোটার আসা শুরু হয়েছে। আশা করি, সময় বাড়ার সঙ্গে ভোটারের সংখ্যা বাড়বে। এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই আনন্দের সঙ্গে ভোট দিতে আসছেন।’

কেরানীগঞ্জে ভোটগ্রহণ চলছে

তিনি আরও বলেন, ‘এখানে মোট ভোটার ২ হাজার ৯৩৮ জন। পুরুষ ভোটার ১ হাজার ৪১৬ এবং  নারী ১ হাজার ৫২২ জন।

ওই কেন্দ্রের ভোট দিতে আসেন ৭০ বছরের শওকত ব্যাপারী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি প্রতিবারই ভোট দিতে কেন্দ্রে যাই। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ জন্য সকাল সকাল কেন্দ্র এসেছি। বেশ ভালোই লাগছে ভোট দিতে।’

ঢাকা কেরানীগঞ্জের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার লিটন চন্দ্র দাস বলেন, ‘আমাদের কেন্দ্র মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ২৫৮ জন। এখন পর্যন্ত ১০০ এর মতো ভোট পড়েছে। আশা করি, এই কেন্দ্র শতভাগ ভোট পড়বে।’

ওই কেন্দ্রে ভোট দিতে আসেন রানী চৌধুরী। তিনি বলেন, ‘ভোট দিতে এসে বেশ ভালো লাগছে। আমার বাবা-মা ও ভাইসহ সবাই ভোট দিতে এসেছি।’

জানা গেছে, ঢাকা-২ এর নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-২ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান, মাওলানা মো. আশরাফ আলী জিহাদী, শাকিল আহম্মেদ শাকিল এবং ঢাকা-৩ এর নৌকার প্রার্থী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আব্দুস সালাম, মোহাম্মদ জাফর, মো. আলী রেজা, মো. মনির সরকার, মো. রমজান নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

কেরানীগঞ্জের সাতটি ইউনিয়ন, সাভারের তিনটি ইউনিয়ন এবং কামরাঙ্গীরচরে তিনটি ওয়ার্ড নিয়ে ঢাকা-২ সংসদীয় আসন গঠিত। অপরদিকে কেরানীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-৩ সংসদীয় আসন।

/এআই/আরকে/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সংরক্ষিত নারী আসন, পরিবারতন্ত্র নাকি ত্যাগীদের মূল্যায়ন?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে