ভাতিজার সঙ্গে ভোটকেন্দ্রে ৮৩ বছরের আদিনাথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ১২:০৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০৮

বয়সের ভারে নুহ্য ৮৩ বছরের আদিনাথ বর্মন ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারেন না। দৃষ্টি প্রতিবন্ধী এই বৃদ্ধ মনের জোরে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট কেন্দ্রে এসেছেন তিনি।

রবিবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা কেরানীগঞ্জের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দুই ভাতিজার কাঁধে ভর দিয়ে ভোট দিতে আসেন তিনি। এরপর ভাতিজাদের সহযোগিতায় তার পছন্দের প্রার্থীকে ভোট দেন।

ভোট দেওয়া শেষে আদিনাথ বর্মন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি ভোটের মূল্য অনেক। আমি সরকারের রাজ্যে বাস করি। আমার পছন্দের সরকারকে ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে আমার খুব ভালো লাগছে। ভোটকেন্দ্রে কোনও হট্টগোলও ছিল না। ভোট দিতে পেরে বেশ ভালো লাগছে।’

আদিনাথ বর্মন ভাতিজা রাজু নাথ বর্মন জানান, ‘আমার চাচা দৃষ্টি প্রতিবন্ধী। বয়স হয়েছে, কতদিন আর বাঁচবেন! এজন্য চাচার শেষ ইচ্ছে পূরণ করতে ভোট কেন্দ্রে নিয়ে এসেছি।’

কথা বলছেন আদিনাথ বর্মন

প্রসঙ্গত, ঢাকা কেরানীগঞ্জের সাতটি ইউনিয়ন, সাভারের তিনটি ইউনিয়ন ও কামরাঙ্গীরচরে তিনটি ওয়ার্ড নিয়ে ঢাকা-২ সংসদীয় আসন গঠিত। অপরদিকে কেরানীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ঢাকা-৩ সংসদীয় আসন গঠিত। 

/এআই/ইউএস/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম