কেন্দ্র পরিদর্শনে নৌকার প্রার্থী বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ১১:০৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩৮

ঢাকা-৮ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম তার দিনের কর্মসূচি হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শন শুরু করেছেন।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর আবুজর গিফারী কলেজ কেন্দ্রে প্রবেশ করেন তিনি।

পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। ভোট নিয়ে তাদের আবেগ-উৎসাহ আটকে রাখার মতো নয়। সাহসী বাঙালীরা কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন।’

আ ফ ম বাহাউদ্দিন নাছিম তার দিনের কর্মসূচি হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শন শুরু করেছেন

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। অন্যদিকে গণতন্ত্রে বিশ্বাস করে না বিএনপি-জামায়াত। তাই গত ১৫ বছরে বহুবার তারা সরকার পতনের আন্দোলন-অগ্নিসন্ত্রাস করে, যাত্রীবাহী ট্রেনে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। বাংলাদেশের মানুষ এসব সমর্থন করে না। এ জন্য বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। সর্বশেষ তারা হরতাল দিয়েছে, যা মানুষের জীবন ভোগান্তিতে ফেলে কিন্তু দেশের মানুষ তা উপেক্ষা করে ভোট দিতে আসছে।’

কেন্দ্রে প্রবেশ করে ভোটারদের সঙ্গে কথা বলেন বাহাউদ্দিন নাছিম। ৯০ বছর বয়সী ভোটার সিরিয়া বেগম সকাল সকাল ভোট দিতে আসায় তার খোঁজ-খবর নেন ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/বিআই/আরকে/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের