সবাই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করবে: সাঈদ খোকন

আতিক হাসান শুভ
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:১০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:১০

সবাই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করবে বলে আশা প্রকাশ করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী সাঈদ খোকন।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দিয়ে এই আশা প্রকাশ করেন তিনি। ভোট দেওয়ার পর বিজয় চিহ্ন দেখিয়ে কেন্দ্র থেকে বের হন নৌকার এই প্রার্থী।

সাঈদ খোকন বলেন, ‘যে আশঙ্কা করা হয়েছিল, তা উড়িয়ে দিয়ে মানুষ ভোটকেন্দ্রে এসে প্রমাণ করেছে, শেখ হাসিনা যেটা বলেছেন তাই হবে। সন্ত্রাস-বোমাবাজি উপেক্ষা করে আজ ঢাকা-৬ আসনের জনগণ উন্নয়ন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট গণতন্ত্রকে বিজয়ী করবে।’

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে তিনি বলেন, ‘যদিও সকালে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আশানুরূপ ছিল না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে।’ জয়ের ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন।

/আরকে/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী