ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ‘এই নির্বাচন শুধু বিজয়ী হয়ে এমপি হওয়ার নয়, ভোট বর্জনকারী এবং সন্ত্রাসীদের বিপক্ষে ভোট বিপ্লব ঘটানোর নির্বাচন।‘
রবিবার (৭ জানুয়ারি) গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি।
এ আরাফাত বলেন, ‘এই নির্বাচনে যে বা যারা সুষ্ঠু ভোটগ্রহণের ক্ষেত্রে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, তাদের বিপক্ষে ব্যবস্থা নিয়ে নজির স্থাপনের নির্বাচন। এই নির্বাচন আমরা করছি সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার জন্য।’
তিনি বলেন, ‘এই নির্বাচনে আমি ভোট দিলাম এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা একই ভোট কেন্দ্রে আমার সঙ্গে ভোট দিয়েছেন।’
এর আগে রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।









