এটা গণতন্ত্র রক্ষার নির্বাচন: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ১৬:১২আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৬:১৬

আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের নৌকার প্রার্থী আনিসুল হক বলেছেন, এটা গণতন্ত্র রক্ষার নির্বাচন। জনগণ সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছে।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে কসবা উপজেলার পানিয়ারূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘দেশে আইনের শাসন আছে। কেউ অসহযোগ, অন্যায় বা অপরাধ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে।’

তিনি বলেন, ‘সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিয়েছে। তার মানে জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেটাই প্রমাণিত হচ্ছে।’

তিনি বলেন, ‘মানুষ গাড়িতে, রিকশায় ভোট দিতে আসে। হরতাল মানে তো এগুলো বন্ধ থাকার কথা। তার মানে, বাংলাদেশের মানুষ এ হরতাল মানে না। তারা হরতাল প্রত্যাখ্যান করেছে।’

এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে নাকি ঠিক করেছে তারাই জানে। কারণ তাদের যে রাজনৈতিক নীতি, সেটা সম্বন্ধে আমার খুব একটা উচ্চ ধারণা নেই। সে ক্ষেত্রে আমি বলবো, বিএনপিতে গণতন্ত্রমনা যারা আছেন, তারা অবশ্যই ভুল করেছেন। কারণ, তারা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেননি।’

/বিআই/আরকে/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম