বিরোধী দল কারা হবেন, যা জানালেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৪, ১৪:৩৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৮:৩৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয় নিয়ে বড় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ। তবে নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সারা দেশে ৬২টি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তবে তাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা। তাই প্রশ্ন উঠেছে, দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল কারা হচ্ছেন।

এ নিয়ে জানতে চাইলে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের রেজাল্ট অফিসিয়ালি ঘোষণা হওয়ার পর বিরোধী দল কারা, অলরেডি বিরোধী দল জাতীয় পার্টির তো অনেকেই জিতেছেন, চৌদ্দ দলেরও দুজনের মতো জিতেছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় তো দূরে নয়। যিনি লিডার অব দ্যা হাউজ হবেন, তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। নতুন প্রধানমন্ত্রী, নতুন লিডার অব দ্যা হাউজ পরিস্থিতি, বাস্তবতা, করণীয়... অবশ্যই সিদ্ধান্ত নেবেন।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের নিয়ে বিরোধী দল করা হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্ধতিটা আমি কেন আপনাকে বলবো? এটা নতুন সরকার বসুক। সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবেন।

স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে তিনি বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা জনগণের প্রতিনিধি, তারা নির্বাচিত। এই নির্বাচিত সদস্য হিসেবেই সংসদে বসবেন, তাদের ভূমিকা পালন করবেন। এছাড়া অন্য কিছু এই মুহূর্তে ভাববার অবকাশ নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২৯৯-এর মধ্যে ২২৩ একা একটা রাজনৈতিক দল জিতেছে। সেখানে স্বতন্ত্র প্রার্থী কতজন? অনেকেই মন্তব্য করেছিলেন, আওয়ামী লীগের চেয়ে স্বতন্ত্রই জিতবে বেশি। আওয়ামী লীগ আওয়ামী লীগই। ২২৩ জন রুলিং পার্টি থেকে জেতা, এটা তো একটা পজিটিভ বাস্তবতা। 

বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিয়ে তিনি বলেন, এটা স্বীকৃতির জন্য নয়। আমাদের ইলেকশনটা কেমন হয়— আন্তর্জাতিক বিশ্ব জানতে চায়। আমরা বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। স্বাধীন নির্বাচন কমিশন ইলেকশন কন্ডাক্ট করবে। আমাদের এই কথার সঙ্গে কাজের মিল আছে কিনা গণতান্ত্রিক বিশ্ব সেটা প্রত্যক্ষ করুক—সেজন্য আমরা এটা করেছি।

নির্বাচন নিয়ে করা বিএনপির মন্তব্য নজরে আনলে ওবায়দুল কাদের বলেন, দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক সবাই নির্বাচন দেখেছেন, প্রত্যক্ষ করেছেন এবং নিজেদের আপনাদের বিবেক আছে। পরিস্থিতি বোঝার ক্ষমতা আছে, নির্বাচনটা কেমন হয়েছে। বিএনপি-জামায়াতের তীব্র বিরোধিতা ও নির্বাচনবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড, এর মধ্যেও কতটা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ হয়েছে; সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষ করেছেন। যা সত্য তা সব কিছুই আপনারা জানেন। আর যা কিছু মিথ্যাচার, আপনারা দেখছেন। এখনও তার মিথ্যাচার করে বেড়াচ্ছেন। জনগণের রায়কে অস্বীকার করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার হুমকি-ধমকি দিচ্ছে। আমরা যেকোনও মূল্যে সব ধরনের সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে, পরাজিত করতে বদ্ধপরিকর।

বিএনপির আন্দোলন নিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপি কী বলেছে, সেটার ওপর তো দেশ চলে না। বিএনপি যেটা বলেছে— সে অনুযায়ী তাদের আন্দোলন করে সরকার হটানো... এটা তো তারা পারেনি করতে। এই নির্বাচনকে হতে দেওয়া যাবে না—এই কথাও তারা বলেছে। নির্বাচন শুধু হতে দেওয়া নয়, নির্বাচন হতে দেবে না, প্রতিহত করবে সবই তো বলেছে, কোনটা সত্য হলো বলুন?

/এমআরএস/ইউএস/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের