আলহামদুলিল্লাহ, তারেক রহমানকে ধন্যবাদ: পদ হারিয়ে তৈমুর

সালমান তারেক শাকিল
০৩ জানুয়ারি ২০২২, ১৬:৫৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৮:৫৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ প্রত্যাহার করে নেওয়ার খবরে খুশি হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বাংলা ট্রিবিউনকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তৈমুর আলম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি এ খবরে। তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। কারণ, আমি জনতার ও রিকশাওয়ালাগো তৈমুর ছিলাম, রিকশাওয়ালাগো তৈমুর হয়া গেলাম। ঠেলাগাড়িওয়ালাগো ছিলাম।’

সোমবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে বাংলা ট্রিবিউনকে মুঠোফোনে দেওয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রভাবশালী এই নেতা।

দলের চেয়ারপারসনের উপদেষ্টার পদ প্রত্যাহার করে নেওয়ার পর নির্বাচনে থাকছেন কিনা—এমন প্রসঙ্গে তৈমুর আলম বলেন, ‘এখনও আছি। গতবার তো দল আমাকে বসায়া দিসিলো। এখন আমার আর কোনও বাধা রইলো না। বসানোর জন্য ফোন করতে পারবে না।’

নির্বাচনি প্রচারণায় বক্তব্য দিচ্ছেন তৈমুর আলম

সোমবার বিকাল সোয়া চারটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাকে (তৈমুর আলম) পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।’ দলের পদ থেকে নির্বাচনে কোনও প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে তৈমুর আলম খন্দকার বলেন, ‘না, না, কোনও প্রভাব পড়বে না। বরং যারা ভোটার তারা ভোট দিতে পারবে।’

নির্বাচন থেকে সরে যাওয়ার কোনও সম্ভাবনা আছে কিনা—এমন প্রশ্নের উত্তরে তৈমুর আলমের মন্তব্য, ‘বসবো ক্যান। এবার তো দল বাঁচাইয়া দিসে। গতবার একটা প্রার্থীর পথ সুগম করে দিয়েছিল। এবার যদি দল মনে করে, যে ওই প্রার্থীর পথ সুগম করে দিয়েছে, তাহলে এটা তাদের ভুল সিদ্ধান্ত হবে।’

দলের পদ প্রত্যাহারে নির্বাচনে কী প্রভাব পড়বে—এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘প্রত্যাহারের ফলে আমার নির্বাচনে প্রভাব পড়বে না। আমি নির্বাচন থেকে বসছি না।’

তিনি আরও বলেন, ‘আগেরবার দলের কথায় বসেছি। এবার আর সেটি থাকছে না। আমাকে নির্বাচন করার পথ সুগম করে দিয়েছে দল। তবে বিএনপি এটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমি জনগণের সঙ্গে আছি।’

পদের পর দলেও থাকতে পারবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তৈমুর আলম বলেন, ‘এটা দল ভালো জানবে। রাখবে কি রাখবে না, এটা দল বলতে পারবে।’

‘আমি জনগণের সাথেই থাকতে চাই। জনগণই আমার সব’—যোগ করেন তৈমুর আলম খন্দকার।

এর আগে সদ্য বিদায়ী বছরের ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে তৈমুর আলমকে প্রত্যাহার করা হয়

পরদিন তিনি বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, তার সঙ্গে আলোচনা করেই ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

/এফআর/এমআর/এমওএফ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে অজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস
রাজমিস্ত্রির ঠিকাদারের কাছে চাঁদা দাবি, কৃষক দল নেতা ও জামায়ত কর্মীর বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন