নৌকার শম্ভুকে হারালেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু

বরগুনা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬

পাঁচবারের সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে হারিয়ে বরগুনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) গোলাম সরোয়ার টুকু। তিনি মোট পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) সাড়ে ৯টার দিকে বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। গোলাম সরোয়ার টুকুর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান (কাঁচি প্রতীক) পেয়েছেন ৫৭ হাজার ৮৭৪ ভোট। নৌকা প্রতীকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছেন ৫৪ হাজার ১৬৮ ভোট।

সুলতানা নাদিরা (ফাইল ছবি)

বরগুনা-১ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১১ জন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৮২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহণ। কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।

বরগুনা-২ আসনে নৌকা প্রতীক নিয়ে সুলতানা নাদিরা পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম’র প্রার্থী আবদুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ৯১৯ ভোট। মোট ১১৪টি ভোটকেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ৩৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এ আসনেও কোনও প্রকার সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
স্বতন্ত্র সাত এমপির শেষ ঠিকানা কোথায়
কী করবেন বিএনপির জিতে আসা বিদ্রোহীরা
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী