ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:০২

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফুয়াদ ওই গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে।

রবিবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, কাজী ফুয়াদকে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বাড়ির সামনে চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে পালিয়ে যায়।

কাজী ফুয়াদ জেলা পরিষদের সদস্য হানিফ মোল্লার অনুসারী ছিলেন। বেশ কিছু দিন ধরে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজীর সঙ্গে হানিফ মোল্লার বিরোধ চলে আসছিল বলে এলাকাবাসী জানিয়েছে। ফুয়াদ জেসমিন কাজীর অনুসারী ছিল। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জেসমিন কাজীর সঙ্গে ফুয়াদের দূরত্ব সৃষ্টি হয় এবং জেলা পরিষদ সদস্য হানিফ মোল্লার সঙ্গে সখ্য হয়।

সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজী বলেন, নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হওয়ায় আমরা বিজয় মিছিল করে দলীয় অফিসে সবাই মিষ্টি খেয়ে বাড়ি চলে যাই। ওই মিছিলে ফুয়াদ স্লোগান ধরেছিল। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরে খবর শুনি ফুয়াদকে কে বা কারা কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে। সে সম্পর্কে আমার আত্মীয় হতো। তার সঙ্গে আমার তেমন একটা খারাপ সম্পর্ক ছিল না। পুলিশ তদন্ত করলে বের হয়ে আসবে কারা তাকে হত্যা করেছে।

নলছিটি থানার ওসি মুরাদ আলী জানান, কাজী ফুয়াদ নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরআইজে/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা: নিরাপত্তা প্রহরীর তিন দিনের রিমান্ড 
মেয়ের বস্তাবন্দি লাশ, মোটরসাইকেলে নিয়ে শহরে ঘোরে বাবা
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু