নবমবার তোফায়েল আহমেদ, প্রতিদ্বন্দ্বীর ঝুলিতে ৫ হাজার ভোট

ভোলা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ২১:১৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২১:১৭

ভোলার চারটি সংসদীয় আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

এর মধ্যে ভোলা-১ (সদর) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। ১২তমবারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করেছেন। ১৯৭০ সালে ২৭ বছর বয়সে প্রথমবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট পেয়ে নবমবারের মতো সংসদ সদস্য হলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. শাহজাহান মিয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৯৮০ ভোট।

ভোলা-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলী আজম মুকুল। তিনি পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গজনবী (জেপি) পেয়েছেন তিন হাজার ১৯১ ভোট।

ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজর (অব.) মো. জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট।

ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। পেয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৯২৮ ভোট।

/এএম/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের