কুমিল্লায় ৪ প্রার্থীর ভোট বর্জন, পুনরায় ভোট গ্রহণের আহ্বান একজনের

কুমিল্লা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৬:৪৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৬:৪৮

নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হচ্ছে অভিযোগ তুলে কুমিল্লায় চার প্রার্থী ভোট বর্জন করেছেন। সব কেন্দ্রেই জাল ভোট হচ্ছে দাবি করে আরেক প্রার্থী পুনরায় ভোট গ্রহণের আহ্বান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দুপুর ১টার পর চার জন ভোট বর্জন করেন।

কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার নাঈম হাসান ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আমির হোসেন সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন। নির্বাচনে তারা ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করেন।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মুনতাকিম আশরাফ টিটু। তিনি চান্দিনার ৮৯টি কেন্দ্রেই জাল ভোটের অভিযোগ তুলেছেন। পরে তিনি পুনরায় ভোট গ্রহণের আহ্বান জানিয়েছেন।

কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানও ভোট বর্জন করেছেন। তিনিও সংবাদ সম্মেলনে ভোটের পরিবেশ নেই বলে উল্লেখ করেন। মিজানুর রহমানের ভোট বর্জনের ঘটনার পর চৌদ্দগ্রামে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

কুমিল্লার এনডিসি কানিজ ফাতিমা বলেন, ‘প্রার্থীদের কেউ আমাদের লিখিতভাবে ভোট বর্জনের কথা জানায়নি। তবে একজনকে ভোট বর্জন করতে ভার্চুয়ালি দেখেছি।’

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
স্বতন্ত্র সাত এমপির শেষ ঠিকানা কোথায়
কী করবেন বিএনপির জিতে আসা বিদ্রোহীরা
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের