১ লাখ ৯৮ হাজার ভোট পেয়ে চতুর্থবারের মতো জয়ী হাছান মাহমুদ, প্রতিদ্বন্দ্বী পেলেন ৯ হাজার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসনে চতুর্থবারের মতো বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী ইকবাল হাসান পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট। রবিবার (০৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম-৭ আসনের মোট ১০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এই আসনে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

১০৩টি ভোটকেন্দ্রের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৯৫টি ও বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্ধীপ ইউনিয়নের আট কেন্দ্র নিয়ে এই আসন। রবিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব ফল ঘোষণা করেন।

এছাড়া নির্বাচনে জাতীয় পার্টির মুসা আহমেদ রানা (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন দুই হাজার ২০৬, তৃণমূল বিএনপির খোরশেদ আলম (সোনালী আঁশ) এক হাজার ৩৩১, ইসলামিক ফ্রন্টের আহমদ রেজা (চেয়ার) এক হাজার ৩৯০, সুপ্রিম পার্টির মোরশেদ আলম (একতারা) এক হাজার ১৩০ ভোট পেয়েছেন।

১০৩টি কেন্দ্রে মোট ভোটার তিন লাখ ১৩ হাজার ৯১। এর মধ্যে ভোট পড়েছে দুই লাখ ১৪ হাজার ৪৩৬, মোট ৬৯ দশমিক ৪৩ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে।

/এএম/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের