স্বতন্ত্রদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বিরোধী দল কে হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ২৩:১৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২৩:২৪

সংসদে বিরোধ দল কে হচ্ছে—এটা জানতে স্বতন্ত্র হিসেবে জয়ীদের সিদ্ধান্তের অপেক্ষা করতে বললেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘স্বতন্ত্র যারা জয়ী হয়েছেন তারা কি জোট বাঁধবেন নাকি আলাদা থাকবেন সেটা পরিষ্কার হতে হবে। এর আগে সংসদে বিরোধী দল বিষয়ে কিছু বলা যাবে না।’

সোমবার (৮ জানুয়ারি) বিকালে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তার আহ্বানে সাড়া দিয়ে ভোটকেন্দ্রে যাওয়ায় এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। আখাউড়ায় সমবেত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আপনাদের ধন্যবাদ জানাই যে, আপনারা ভোট দেওয়ার মাধ্যমে সন্ত্রাসের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন। আপনারা যে উন্নয়নের রাজনীতিকে স্বীকৃতি দিয়েছেন সে জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই।’

বিএনপির সমালোচনা করে দলটির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এখনও সময় আছে বঙ্গবন্ধুকে মেনে যদি রাজনীতি করেন তাহলে হয়তো জনগণ আপনাদের গ্রহণ করবে। আর যদি সেটা না করেন তাহলে জনগণ আপনাদের আস্তাকুঁড়ে ফেলে দেবে।’

মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, ‘১৯৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছেন তারা শাসনের রাজনীতি করেছেন। আর জননেত্রী শেখ হাসিনা সেবার রাজনীতি করেন। সরকারের মাধ্যমে তিনি জনগণের সেবা করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন।’

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভুঁইয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভুঁইয়া বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে মহানগর গোধূলি ট্রেনে করে ঢাকার উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিসুল হক বিপুল ভোটে জয়লাভ করেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য দুই প্রার্থীই জামানত হারিয়েছেন। তিনি এ নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের