বিপুল ভোটে তৃতীয়বারের মতো বিজয়ী হলেন নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:০৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:০৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এ নিয়ে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। ১৮৯টি কেন্দ্রের মধ্যে সবকটির ফল অনুযায়ী, নৌকা প্রতীকে কাজী নাবিল পেয়েছেন এক লাখ ২১ হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ঈগল প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট।

এছাড়া বাকি ছয় প্রতিদ্বন্দ্বী যথাক্রমে বিকল্প ধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল কুলা প্রতীকে ৫৫৫, জাতীয় পার্টির মাহবুব আলম লাঙ্গল প্রতীকে তিন হাজার ৭১০, ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট সুমন কুমার রায় আম প্রতীকে ৬৩৩, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. তৌহিদুজ্জামান বটগাছ প্রতীকে এক হাজার ২৪৬, তৃণমূল বিএনপির মো. কামরুজ্জামান সোনালী আঁশ প্রতীকে ৩৮৯ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান নোঙর প্রতীকে ২২৪ ভোট পেয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত নির্বাচনি বুথ থেকে এই ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। 

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়। এরপর শুরু হয় গণনা। রাতে ফল ঘোষণা করা হয়। এর আগে রবিবার বেলা ১১টায় সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ।

/এএম/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম