নির্বাচন-পরবর্তী সহিংসতার মামলায় জেলা আ.লীগের সহসভাপতি কারাগারে

মেহেরপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৪, ১৬:৩৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৬:৩৯

মেহেরপুরের নির্বাচন-পরবর্তী সহিংসতার মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে মেহেরপুর মুজিবনগর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জাহিদুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকাল ৪টার দিকে পুলিশ পাহারায় জিয়াউদ্দিন বিশ্বাসকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস নির্বাচনে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে নির্বাচন করেন।

আদালত সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি রাতে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের ২৫ জন আহত হয়। এ ঘটনায় মুজিবনগর থানায় নৌকার সমর্থক আলতাফ হোসেন বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসসহ ২৫ জনের নামে হামলা ও ভাঙচুরের মামলা করেন (মামলা নম্বর-৩)। সেই মামলায় দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ৮ জানুয়ারি রাতে নৌকার আনন্দমিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের বাড়ির সামনে এক সমর্থককে চড়-থাপ্পড় মারা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার ঘটে।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণের দাবি
মুজিবনগর দিবস কোনও দলের নয়, এটি সর্বজনীন: কাদের সিদ্দিকী 
আজ ১৭ এপ্রিল, মুজিবনগরে নেই কোনও আয়োজন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক