সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ায় দুজনের ৬ মাসের কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৭:৫৫ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:৫৫

সিরাজগঞ্জ-৩ আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৭ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলার বাসুদেবকোল শ্রীরামেরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাসুদেবকোল দক্ষিণপাড়ার আছের আলীর ছেলে ইকবাল হোসেন সরকার (৪১) ও একই এলাকার নুরুল ইসলাম সরকারের ছেলে মোবারক হোসেন (৪০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, ‘ওই দুই ব্যক্তি ছদ্মবেশে ভোটারদের লাইনে দাঁড়িয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছেন। সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে জাল ভোট দেওয়ার কথা স্বীকার করেন। দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১-চ ধারা অনুযায়ী তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

/এএম/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৩
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম