সাবেক চেয়ারম্যানের কাছে বিশাল ব্যবধানে হেরেছেন রাশেক রহমান

রংপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ০২:৪৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:৪৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমান বিশাল  ব্যবধানে হেরে গেছেন। এই আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের ট্রাক প্রতীকের কাছে হেরেছেন তিনি। জাকির হোসেন এক লাখ ছয় হাজার ১২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেক রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৫০৫ ভোট। রবিবার (০৭ জানুয়ারি) রাতে এই ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

রংপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এবার নির্বাচন করেননি। তার ছেলে রাশেক রহমানকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রাশেক কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। প্রথমবারই ট্রাক প্রতীকের কাছে হেরে গেলেন আওয়ামী লীগের এই তরুণ প্রার্থী। 

অপরদিকে, মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পদত্যাগ করে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের জন্য দলীয় নেতাকর্মীরা মাঠে কাজ করেছেন। এজন্য প্রথমবারই বাজিমাত করেছেন আওয়ামী লীগের এই নেতা।

/এএম/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি