কুড়িগ্রামে জামানত হারালেন তিন-চতুর্থাংশ প্রার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ২০:৫৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২০:৫৭

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ৩০ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ থেকে দুই জন, জাতীয় পার্টি থেকে একজন ও স্বতন্ত্র থেকে একজন প্রার্থী বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তবে প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় বাকি প্রার্থীদের মধ্যে ২৩ জনই জামানত হারিয়েছেন। রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত বেসরকারি ফলাফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

এর আগে, রবিবার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

ঘোষিত ফলাফলে জানা যায়, কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী) আসন থেকে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে মোট ভোটার ৫ লাখ ২৯ হাজার ১৬৩। আসনের ২২৯ কেন্দ্রে প্রদত্ত ভোট ১ লাখ ৫৩ হাজার ৬৭৭। এর মধ্যে জাপা প্রার্থী মোস্তাফিজুর রহমান ৮৮ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির প্রার্থী গোলাপ ফুল প্রতীকে পান ৬১ হাজার ১২৩ ভোট। অপর তিন প্রার্থী প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের (১৯ হাজার ২০৯ ভোট) কম ভোট পেয়েছেন।

কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে মোট ভোটার ৫ লাখ ৬৭ হাজার ২০২। আসনের ২০৪ কেন্দ্রে ভোট পড়ে ১ লাখ ৫৮ হাজার ৪৫২। এর মধ্যে ১ লাখ ১ হাজার ৯২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ( ট্রাক প্রতীক) ডা. হামিদুল হক খন্দকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা প্রার্থী পনির উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ১০০ ভোট। অপর ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই এক অষ্টমাংশ (১২ হাজার ৭৪১) ভোট পাননি।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ২৬১। আসনের ১৩৯ কেন্দ্রে ভোট পড়ে ৯৮ হাজার ২৯। এর মধ্যে ৫৪ হাজার ৪৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) সৌমেন্দ্র প্রসাদ পান্ডে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৬০ ভোট। আপর ৫ প্রার্থীর কেউই প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ (১২ হাজার ২৫৩) ভোট পাননি।

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসন থেকে সর্বাধিক ১১ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৪০৬। নির্বাচনে ১৩০ কেন্দ্রে ভোট পড়ে ১ লাখ ১৯ হাজার ৫২৫। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে হটিয়ে নৌকার বইঠা পাওয়া আওয়ামী লীগের প্রার্থী বিপ্লব হাসান নৌকা প্রতীকে ভোট পান ৮১ হাজার ১৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী ঈগল প্রতীকে পান ১২ হাজার ৬৫২ ভোট। তবে এতেও তার জামানত রক্ষা হয়নি। তিনিসহ এই আসনের ১০ প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ (১৪ হাজার ৯৪০) ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৮২ হাজার ৩২। এর মধ্যে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে চারটি সংসদীয় আসনে মোট প্রদত্ত ভোট ৫ লাখ ২৯ হাজার ৬৮৩। যা মোট ভোটের ২৯ দশমিক ৭২ ভাগ।

জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন বলেন, ‘নির্বাচনে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার আসনের প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পেলে ওই প্রার্থীর জামানত সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।’

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
জামানত হারালেন বেশিরভাগ প্রার্থী, আছেন সাবেক এমপিরাও
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম