আপানারা আসেন, ভোট দিয়ে নিরাপদে ফিরে যান: ইসি আহসান হাবিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৬

কেন্দ্রে এসে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, আপনারা আসেন। নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরে যান। নিরাপত্তা আমরা দেবো। ভোট দেওয়ার অধিকার আপনার।

রবিবার (৭ জানুয়ারি) মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সকাল ৯টা ৪১ মিনিটে ভোট দিতে আসেন তিনি।

ইসি আহসান হাবিব খান বলেন, ‘ঢাকার ভোটাররা সকালে ভোট দিতে আসতে চান না। বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। তবে গ্রামের চিত্র ভিন্ন। সকাল থেকেই ভেটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছেন।’

ভোট দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরির দায়িত্ব কমিশনের। আর ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের। আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরি করেছি। আশা করি, ভোট শেষে একটা ভালো ফল পাবেন।’

ভোট দিতে আসার আগে রাজধানীর উত্তরা ও দিয়া বাড়িতে একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন আহসান হাবিব খান। তিনি জানান, ভোটের পরিবেশ সুন্দর, যা আগে কখনও দেখেননি। বেলা বাড়ার সঙ্গে ভোরটার উপস্থিতি বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। যেহেতু দেশে আজ ছুটির একটা আমেজ চলছে, তাই ভোটারটা ছুটির আমেজ মেখেই ভোট দিতে আসছেন বলে জানান এই নির্বাচন কমিশনার।

/এইচএএইচ/আরকে/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম