আবারও স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি শামসুল হক টুকু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১৬:৪১আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৭:০৫

সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচন করা হয়েছে। এছাড়া বর্তমান ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। এর আগে সংসদনেতা নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদনেতা নির্বাচনের পাশাপাশি সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়েছে। একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদেও উপনেতা নির্বাচিত করা হয়েছে।

এছাড়া বর্তমান একাদশ সংসদে সরকারি দলের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদেও চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

স্পিকারকে ডেপুটি স্পিকার ও চিফ হুইপের অভিনন্দন
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী অভিনন্দন জানিয়েছেন।  বুধবার স্পিকারের কার্যালয়ে শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান তারা। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার মনোনীত হওয়ার মাধ্যমে শিরীন শারমিন চৌধুরী টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার মনোনীত হলেন। 

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএস/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
শিশু অধিকারে কাজ করবে পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস ও ইউনিসেফ
‘আপনার বুলিতে চন্দন ফুটুক’, ডেপুটি স্পিকারকে বিরোধীদলীয় নেতা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি