উৎসুক জনতার কারণে ব্যাহত উদ্ধার অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ২০:০৩আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২০:৩৬

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় পাশাপাশি চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তছনছ হয়ে পড়েছে আশপাশের এলাকা। একদিকে বিদ্যুৎ নেই, অন্যদিকে উৎসুক জনতার ভিড় বেড়েই চলেছে। এতে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের।

যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বেশ কয়েক দফা চেষ্টার পর ঘটনাস্থল থেকে উৎসুক জনতাকে হটিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করা গণমাধ্যমকর্মীরাও রয়েছেন নিরাপদ দূরত্বে।

এমন পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা এবং মূল্যবান সম্পদ ও মালামাল রক্ষা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম ড. খ মহিউদ্দিন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে মহিউদ্দিন বলেন, ‘উৎসুক জনতার কারণে ফায়ার সার্ভিসের কাজে অনেকটাই বেগ পোহাতে হচ্ছিল। আমরা অনুরোধ জানিয়েছি উৎসুক জনতা যারা রয়েছে, তারা যেন ঘটনাস্থল ছেড়ে যায়। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর উদ্ধার অভিযান সঠিকভাবে করতে পারা এবং আশপাশ এলাকার নিরাপত্তার বিষয়ে আমরা কাজ করছি।’

এদিকে বিস্ফোরণের খবর শুনে ভবনে কর্মরত অনেকের স্বজনরা এসে হাহাকার করছেন তাদের খোঁজে। তারাও ঘটনাস্থলের আশপাশে আছেন। এ সময় অনেকের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঘটনাস্থলের পরিবেশ।

যে ভবনে বিস্ফোরণ হয়েছে, সেখানে একটি প্রতিষ্ঠানের সামনে ক্ষুদ্র ব্যবসা করতেন দিলীপ কুমার দাস। বিস্ফোরণের খবর শুনে তাকে খুঁজতে তার ভাতিজা হৃদয় এসেছিলেন ঘটনাস্থলে।

হৃদয় বলেন, ‘আমার চাচার ব্যবহৃত ফোনটি অন্য একজন পেয়েছেন। তিনি ফোন রিসিভ করে আমাকে জানিয়েছেন, আমার চাচা কেরানীগঞ্জ আছেন কিন্তু আমার চাচা কোথায় আছেন তিনি জানেন না। চাচা কোথায় আছে খুঁজছি। এরপর হাসপাতালে যাবো।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপারেশন শাখার যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘ওই ভবনের বেসমেন্টে এখনও মানুষ আটকে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ঠিকমতো পরিচালনা করার বিষয়ে আমরা আশপাশের নিরাপত্তায় কাজ করছি। উৎসুক জনতাকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।’

/এএইচ/আরটি/এনএআর/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম