বন্ধ গণপরিবহন

পুরান ঢাকায় দ্বিগুণ ভাড়া রিকশা সিএনজি মোটরসাইকেলে

আতিক হাসান শুভ
০৭ মার্চ ২০২৩, ২১:৫৯আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২২:১৮

রাজধানীর সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণের পর থেকেই পুরান ঢাকায় বন্ধ হয়ে গিয়েছে গণপরিবহন। এতে পথচারীরা পড়েছে দুর্ভোগে। এই সুযোগে কয়েকগুণ ভাড়া হাঁকছে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলগুলো। ফলে ভোগান্তি আরও বেড়েছে সাধারণ জনগণের।

মঙ্গলবার (৭ মার্চ) বিস্ফোরণের পর গুলিস্তান এলাকায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে বিস্ফোরণে সাভার পরিবহনের একটি বাসের ৩৫ জন যাত্রী আহত ও চালকের সহকারী নিহত হয়।

একরামুল করিম নামের একজন যাত্রী বলেন, ‘লঞ্চে চাঁদপুর থেকে এসেছি। সাভার যাওয়ার জন্য বিকেল থেকেই এখানে দাঁড়িয়ে আছি। কোনও ধরনের গণপরিবহন চলছে না। সিএনজি অটোতে ৬০০ টাকা ভাড়া চেয়েছে। সঙ্গে কিছু মালামাল থাকায় বাধ্য হয়ে সিএনজি নিতে হচ্ছে। শুনেছি গুলিস্তানে দুর্ঘটনা ঘটেছে। এ জন্য বাস চলাচল বন্ধ। এই সুযোগে সিএনজি ও মোটরসাইকেল চালকরা সাধারণ মানুষের গলায় পাড়া দিয়ে ভাড়া আদায় করছে।’

তৌহিদ নামের আরেক যাত্রী বলেন, ‘সদরঘাট থেকে উত্তর বাড্ডা ভাড়া ২৫ টাকা। যানবাহন চলাচল না করার কারণে ভেবেছিলাম মোটরসাইকেল যাবো। কিন্তু এখান থেকে উত্তর বাড্ডা মোটরসাইকেল ৩৫০ টাকা চাচ্ছে। প্রায় তিনঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। যাওয়ার কোনও উপায় দেখছি না।’

পুরান ঢাকায় দ্বিগুণ ভাড়া রিকশা সিএনজি মোটরসাইকেলে

রায়সাহেব বাজার মোড়ে শিশুকে কোলে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন সাবেরা খাতুন। তিনি বলেন, ‘অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু কোনও বাস পাচ্ছি না। আজ শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মেয়েকে ডাক্তার দেখানোর কথা। বাস না থাকায় সিএনজি আর রিকশাচালকরা অনেক বেশি ভাড়া চাচ্ছে। সিএনজি ৩০০ টাকার কমে যাবেই না। রিকশাও ২০০ টাকা ভাড়া চাচ্ছে। অথচ এখান থেকে শান্তিনগর মোড়ে ভাড়া মাত্র ১৫ টাকা। রিকশাচালকরা অনেকটা জিম্মি করে আমাদের থেকে টাকা নিচ্ছে।’

জানতে চাইলে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে অস্বীকার করছেন রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলচালকরা। তারা বলছেন তাদের মধ্যে মনুষ্যত্ব আছে।

সিএনজি অটোচালক শাহিন বলেন, ‘ভাড়া যা তা-ই নিচ্ছি। এক টাকাও বেশি নিচ্ছি না। আমাদের ভেতরে মনুষ্যত্ব বলে কিছু আছে। মানুষ হুদাই মিথ্যা কথা বলতাছে।’

রিকশাচালক রিপন বলেন, ‘গুলিস্তানের ওপর দিয়ে যাওয়া যাবে না। আমাদের ভেতর দিয়ে অনেক দূর ঘুরে যাওয়া লাগবে। এ জন্য একটু বেশি আবদার করছি।’

মোটরসাইকেলে চালক মনসুর আহমদ বলেন, ‘এমনিতেই তেলের দাম আকাশচুম্বী। অনেক ঘোরাঘুরি করে নিতে হবে। তেল বেশি যাবে, তাই ভাড়া একটু বেশি চাইছি। এটা দোষের কিছু না। আমাদেরও তো খেয়েপরে বাঁচতে হবে।’

/এনএআর/এমওএফ/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম