ভোটের প্রতিবাদে রাজধানীতে বিরোধী দলগুলোর বিক্ষোভ, ব্যতিক্রম বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ১৮:১৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:১৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রয়োগে নিরুৎসাহিত করে চলমান দুই দিনের হরতাল কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীজুড়ে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত এসব বিক্ষোভে সরাসরি বিএনপির কোনও নেতা উপস্থিত ছিলেন না। তবে সাংবাদিকদের প্রশ্নে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ডামি নির্বাচনে ডামি লাইন দেখিয়ে ভোটারদের অংশগ্রহণ দেখানো যাবে না।  রবিবার গণতন্ত্র মঞ্চের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে একতরফা নির্বাচন বর্জন করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশের পর একটি মিছিল জাতীয় প্রেসক্লাব হতে পল্টন হয়ে পুনরায় জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। ভোটের প্রতিবাদে রাজধানীতে বিরোধী দলগুলোর বিক্ষোভ, ব্যতিক্রম বিএনপি

সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

আগামী ৯ জানুয়ারি সকালে সার্বিক পরিস্থিতির উপরে সংবাদ সম্মেলন ডাকবে গণতন্ত্র মঞ্চ।

হরতালের সমর্থনে তারা রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘শুধু আজকের ডামি নির্বাচন বর্জন নয়, বাংলাদেশের সকল মানুষ শেখ হাসিনাকেই বর্জন করেছে। বাংলাদেশর গৌরব গাথা দিনগুলোর সাথে ৭ জানুয়ারি আরেকটি গৌরবের দিন অর্জিত হলো, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে এই ডামি নির্বাচনকে বর্জন ও বয়কট করেছে।’

নির্বাচন বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলোর ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী পেশাজীবী গণতান্ত্রিক জোট। রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় হয়ে নাইটিংগেল মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শনিবার ও রবিবার চলমান হরতাল কর্মসূচিতে সক্রিয়ভাবে কোনও নেতাই মাঠে নামেননি। নির্বাচনের দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন দলের নেতা আবদুল মঈন খান। ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেছেন রুহুল কবির রিজভী আহমেদ।

/এসটিএস/এমএস/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের