দেশে আর স্বাভাবিক অবস্থা নেই: সিদ্দিকবাজারে জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ১৩:২৮আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৩:২৮

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটা অস্বাভাবিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। দেশের আর স্বাভাবিক অবস্থা নেই। এই ধরনের বিস্ফোরণ এখন একটি স্বাভাবিক ঘটনা। এগুলোকে দুর্ঘটনা বলা যায় না।

বুধবার (৮ মার্চ) পুরান ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণের শিকার ভবন পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। জিএম কাদের বলেন, গত বছর ৪ জুন চট্টগ্রামের বিএম ডিপো'তে ৫০ জন নিহত হয়েছিল৷ ৬০ জনের মতো গুরুতর আহত হয়েছিল। এদিকে গত ৪, ৫ এবং ৭ তারিখে একাধিক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরইমধ্যে খবর পেলাম সিদ্দিকবাজারের এই ভবনের বিস্ফোরণের ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। আমরা সব সময় বলেছি এ ধরনের ঘটনা ঘটার পর তদন্ত করে রহস্য উদঘাটন করতে হবে যাতে পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে। কিন্তু চট্টগ্রামের ঘটনার পর কী তদন্ত হলো, আমরা সেটি জানতে পারলাম না। সরকার কী পদক্ষেপ নিলো, সেটাও জানলাম না। শেষ পর্যন্ত এটা ধামাচাপা পড়ে যাবে। কেননা ওই ঘটনার সঙ্গে সরকারি দলের মানুষ জড়িত ছিল।

কী ঘটছে তা দেশবাসীকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো তদন্ত করে সঠিক রহস্য উদঘাটন করে দেশবাসীকে জানানো হচ্ছে কিনা এবং কার ব্যর্থতা আছে সেটাও জনগণের জানা দরকার। কোনও ধরনের কেমিক্যাল রাখার জন্য লাইসেন্স দরকার। এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কিছু কন্ডিশন দেওয়া হয়, সেগুলো পরিপূর্ণ করেই লাইসেন্স দেওয়া হচ্ছে কি-না সেটিও দেখা দরকার।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, দুর্নীতি ও দলীয়করণের কারণে এ ধরনের ঘটনার পর বরাবরই পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। তাদের দলের লোক এবং দুর্নীতি এই দুয়ের কারণে কোনও কিছুই হচ্ছে না। আজ মানুষের জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতেরও নিরাপত্তা নেই, সম্পত্তিরও নিরাপত্তা নেই। আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি।

এ ঘটনায় প্রথম ব্যর্থতা সরকারের উল্লেখ করে তিনি বলেন, সরকার কেন এটা দেখতে পারলো না। এরপর এ ধরনের ঘটনা কেন ঘটল জানা দরকার। আমরা জানতে চাই। এ ধরনের ঘটনা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না, সে নিরাপত্তাও দাবি করছি সরকারে কাছে। কোথাও কোনও শৃঙ্খলা নেই, সব জায়গাতেই অব্যবস্থাপনা।

/এমকেআর/এফএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের