একাদশের অর্ধেকের বেশি আসন দ্বাদশে হাতছাড়া জাপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৪, ০১:৩৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:৩৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৫টি আসনে নির্বাচন করেছে জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে দেনদরবার করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা করে ২৬টি আসনে ছাড় পেয়েছিল একাদশ সংসদের এই প্রধান বিরোধী দল। শেষ পর্যন্ত ছাড় পাওয়া ২৬ আসনের ১১টিতে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। সমঝোতার বাইরে ১৩৯টি আসনের একটিতেও জয়ের মুখ দেখেননি দলটির মনোনীত প্রার্থীর।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবিতে বর্তমান বিরোধী দলের আসন সংখ্যা অর্ধেকের কমই নেমে এসেছে। বর্তমানে একাদশ সংসদে দলটির দলটির ২৩ জন নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন। আর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য রয়েছেন চার জন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (রংপুর-৩), মহাসচিব মো. মুজিবুল হক (কিশোরগঞ্জ-৩), কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫), এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), গোলাম কিবরিয়া (বরিশাল-৩), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), মো. আশরাফুজ্জামান (সাতক্ষীরা-২), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১) ও শরিফুল ইসলাম (বগুড়া-২) নির্বাচিত হয়েছেন।

রুহুল আমিন হাওলাদার ও আশরাফুজ্জামান ছাড়া বাকিরা বর্তমান একাদশ জাতীয় সংসদেরও সদস্য।

একাদশ সংসদের ২৩ সদস্যের মধ্যে ঢাকা-৪ আসনে সৈয়দ আবু হোসেন বাবলা, গাইবান্ধা-১-এ শামীম হায়দার পাটোয়ারী, ময়মনসিংহ-৮-এ ফখরুল ইমাম, সুনামগঞ্জ-৪-এ পীর ফজলুর রহমান, কুড়িগ্রাম-২-এ পনির উদ্দিন আহমেদ, নীলফামারী-৪-এ আহসান আদেলুর রহমান, নীলফামারী-৩-এ রানা মোহাম্মদ সোহেল, বগুড়া-২-এ শরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩-এ লিয়াকত হোসেন, বরিশাল-৬-এ নাসরিন জাহান, বগুড়া-৩-এ নুরুল ইসলাম তালুকদারসহ ১৪ জন সংসদ সদস্য জয়ী হতে পারেননি।

বর্তমান সংসদ সদস্যদের মধ্যে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তার ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ এবার নির্বাচন করেননি।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আসন না পেয়ে কো-চেয়ারম্যান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন।

/ইএইচএস/এনএআর/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী