ভোট বর্জনের আহ্বান চরমোনাই পীরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ১৮:৫১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২১:৪৮

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার নির্বাচন থেকে সঙ্গত কারণেই দেশের জনগণকে বিরত থাকতে হবে। রবিবার (৬ জানুয়ারি) প্রহসনের নির্বাচনে জনগণকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান তিনি। এদিন বিকালে বরিশালের চরমোনাই ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘‘ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক প্রকাশ্যে জনসভায় বলেছেন, ‘ভারত আছে তো আমরা আছি।’ আরেক প্রার্থী বলেছেন, ‘আমি শেখ হাসিনা ও ভারতের প্রার্থী।’ এ ধরনের বক্তব্যের পর যখন কোনও প্রতিবাদ করা হয় না, তাহলে সহজেই বুঝা যায়— এ বক্তব্য খোদ আওয়ামী লীগের বক্তব্য। ভারত আছে তো আমরা আছি এবং ভারতের প্রার্থী বলার পর বুঝা যায়, দেশ এখন আর আমাদের হাতে নেই, পুরোপুরি ভারতের কব্জায়।’’

চরমোনাই পীর আরও বলেন, ‘ক্ষমতাসীন সরকার ২০১৪ সালে করলো একতরফা প্রহসনের নির্বাচন, ২০১৮ সালে করলো রাতের ভোট, আর ২০২৪ সালে এসে করছে ডামি নির্বাচন। অনুষ্ঠেয় নির্বাচনকে কোনোভাবেই ভোট বলা যাবে না। কারণ, কোন দল সরকার গঠন করবে, কে প্রধানমন্ত্রী হবেন, সব ম্পষ্ট। কোন আসনে কে বিজয়ী হবেন, তার তথ্যও স্পষ্ট। এ জন্য এটাকে ভোট বলার সুযোগ নেই। এ কারণে  এই ভোটে কাউকে নির্বাচিত করার, বা কাউকে হারিয়ে দেওয়ার কোনও সুযোগ নেই। সবকিছু আগে থেকে নির্ধারিত হয়ে আছে। এবারের ভোটে নৌকাকে বেছে নিতে বাধ্য করা হচ্ছে। নৌকা, নয়তো নৌকার স্বতন্ত্র প্রার্থী বা নৌকা সমর্থিত জাতীয় পার্টি, অথবা আওয়ামী লীগের জোটভুক্ত কোনও প্রার্থীকে ভোট দিতে হবে। দিন শেষে ভোট এক জায়গাতেই যাবে। কাজেই এটাকে নির্বাচন বলার কোনও কারণ দেখি না। ৭ জানুয়ারি যা হচ্ছে, তা হলো নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে ক্ষমতা নবায়ন করে নেওয়ার নির্বাচন।’

/সিএ/এপিএইচ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের