রায়পুরে জাল ভোট দেওয়ায় কাউন্সিলরসহ তিন জন আটক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৯:০৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৯:০৮

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের পৃথক তিন কেন্দ্রে জাল ভোট দেওয়ায় স্থানীয় পৌরসভার কাউন্সিলরসহ তিন জনকে আটক করা হয়েছে। রায়পুরের কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়া ও রায়পুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন বিষয়টি নিশ্চিত করেন।

তারা বলেন, ‘কেন্দ্র পরিদর্শনকালে কাউন্সিলর জাকির হোসেন নোমানসহ তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানো হবে।’

আটককৃতরা হলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন নোমান, মো. বাবলা ও হারুনুর রশিদ। তবে বাবলা ও হারুনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ফারহানা ভূঁইয়া বলেন, ‘অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বাবলা ভোট দেয়। তিনি নৌকার কর্মী বলে জানা গেছে। অন্য কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অপরাধে হারুনুর রশিদ ও কাউন্সিলর নোমানকে আটক করা হয়। তাদের তিন জনের বিষয়টি আরও তদন্ত করে তারপর জানানো হবে।’

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক