কেন্দ্র থেকে গ্রাম দূরে, ৭৫ মিনিটে দুই বুথে পড়েনি এক ভোটও

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪

টাঙ্গাইলের আটটি আসনে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুইটি বুথে সোয়া এক ঘণ্টায় একটি ভোটও পড়েনি। এ দুইটি বুথে ৫০৬ জন ভোটার রয়েছে।

নিউজটি লেখা পর্যন্ত সকাল সোয়া ৯টায় ভোট দিতে এ দুটি বুথে একজন ভোটারকেও আসতে দেখা যায়নি। 

কেন্দ্র থেকে গ্রাম দূরে, ৭৫ মিনিটে দুই বুথে পড়েনি এক ভোটও

কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মজনু মিয়া বলেন, রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। ওই দুইটি বুথে সোয়া এক ঘণ্টায় একজন ভোটারও আসেনি। এই কেন্দ্রে ৩১৮৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৫০৬ জন ভোটার সেহরাইল গ্রামের। তাদের জন্য ওই দুই বুথ নির্ধারিত। গ্রামটি একটু দূরে। এ জন্য ভোটার আসতে সময় লাগছে।

জেলার আটটি আসনে সরকারদলীয় ছাড়াও বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৬ জন। এর মধ্যে ছয়টিতে চাপে রয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। বাকি দুইটিতে নৌকার প্রার্থীরা নির্ভার। এবার ছয়টি আসনে জয় পেতে নৌকার প্রার্থীদের হিমশিম খেতে হবে বলে মনে করছেন ভোটাররা।

প্রসঙ্গত, জেলার আটটি আসনে মোট ভোটার ৩১ লাখ ৪৬ হাজার ৬৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৭৭ হাজার ৩০৩ ও নারী ভোটার ১৫ লাখ ৬৯ হাজার ৩৪৯ জন। এ ছাড়া ২০ জন হিজড়া ভোটার রয়েছেন।

/এফআর/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী