নির্বাচনে অংশ নিয়ে জামানত হারালেন ডলি সায়ন্তনী

পাবনা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৪, ০০:২৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০০:২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি সংসদীয় আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে ৩২ জন প্রার্থী সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে জামানত হারিয়েছেন ২৫ জন। এর মধ্যে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।

পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনে বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নোঙর প্রতীকে প্রার্থী ডলি সায়ন্তনী পেয়েছেন ৪ হাজার ৩৮২ ভোট। ন্যাশনার পিপলস পার্টির আম প্রতীকে মো. আজিজুল হক পেয়েছেন ৩৬৬ ভোট। তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকে মো. আবুল কালাম আজাদ পেয়েছেন ৪০৪ ভোট। স্বতন্ত্র ঈগল প্রতীকে মো. আব্দুল আজিজ খান পেয়েছেন ২ হাজার ১৩ ভোট। জাতীয় পাটির লাঙ্গল প্রতীকে মো. মেহেদী হাসান রুবেল পেয়েছেন ২ হাজার ২২ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) ফুলের মালা প্রতীকে মো. মোমিনুল ইসলাম পেয়েছেন ৩৬৬ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মশাল প্রতীকে শেখ আনিসুজ্জামান পেয়েছেন ২৮১ ভোট। এই আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জনই তাদের জামানত হারিয়েছেন।

জেলা রিটার্নিং কার্যালয়ের সূত্রে জানা যায়, পাবনা-২ আসনে মোট গ্রহণকৃত ভোট ১ লাখ ৭৮ হাজার ৬২৮ ভোট। বাতিল হয়েছে ২৯৫২ ভোট। ভোট পড়ছে ৫১ দশমিক ৩০ শতাংশ।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী তারাই জামানত হারাবেন যারা গ্রহণকৃত বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগেরও কম পাবেন। সে হিসেবে পাবনার ৫টি সংসদীয় আসনে ৩২ জন অংশগ্রহণকারী প্রার্থীর মধ্যে ২৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ডলি সায়ন্তনী বলেন, ‘ভোটকেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট প্রদান সর্বোপরি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের কারণে আমি নির্বাচনের দিন ভোট বর্জন করে বিকাল ৩টায় জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে জানিয়ে দিয়েছি।’

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
জামানত হারালেন বেশিরভাগ প্রার্থী, আছেন সাবেক এমপিরাও
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী