মৌলভীবাজারের সব আসনে নৌকা জয়ী, টানা সপ্তমবার এমপি হলেন আব্দুস শহীদ

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ২০:৫১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২২:২৬

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হলেন মো. আব্দুস শহীদ। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা সপ্তমবারের মতো বিজয়ী হলেন তিনি। 

রবিবার (০৭ জানুয়ারি) রাত ৮টার দিকে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ঊর্মি বিনতে সালাম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। আব্দুস শহীদ দুই লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টে প্রার্থী আব্দুল মুহিত হাসানী মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৩৯০। আরেক প্রার্থী বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আনোয়ার হোসেন মিনার প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৬৮ ভোট।

এছাড়া জেলার বাকি তিনটি আসনেও নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। মৌলভীবাজার-১ আসনে মো. শাহাব উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৯৮ ভোট।

মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল নৌকা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একে এম সফি আহমদ সলমান ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট।

মৌলভীবাজার-৩ আসনে মোহাম্মদ জিল্লুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আলতাফুর রহমান পেয়েছেন দুই হাজার ৬৯৮ ভোট।

/এএম/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
সর্বশেষ খবর
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
যুক্তরাষ্ট্রের ওপর হামলা করবে না হুথিরা, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ওপর হামলা করবে না হুথিরা, দাবি ট্রাম্পের
জ্বালানি তেলের দাম বাড়লো লিটারে ২০ টাকা
জ্বালানি তেলের দাম বাড়লো লিটারে ২০ টাকা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার