সিদ্দিক বাজারে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ১৩:৩৬আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৫:২৭

রাজধানীর সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় সেখানে সেপটিক ট্যাংক কিংবা গ্যাস লিকেজ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা সেসব বিষয় তদন্ত করছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (৮ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এরই মধ্যে আমরা বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। ঢাকা শহরের স্যুয়ারেজ লাইন, গ্যাস লাইন এবং অনেক পুরাতন বিল্ডিং রয়েছে; এগুলোর অবস্থা কী তার পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। পুলিশের পক্ষ থেকে এসব বিষয় সিটি করপোরেশনকে অনুরোধ জানানো হবে বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য।

এ সময় তিনি আরও বলেন, পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত একটি ওয়ার্কশপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা স্যুয়ারেজ লাইন কিংবা গ্যাসের লাইন কোথায় বিপজ্জনক অবস্থায় আছে সেসব স্থান পরিদর্শন করবেন, যাতে করে এ ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আরটি/ইএইচ
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম