বিকট শব্দে ধ্বংসস্তূপে পরিণত ভবনটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ২০:৫৪আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২২:১৪

আনুমানিক বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে বিকট শব্দে কেঁপে ওঠে রাজধানীর সিদ্দিকবাজারের সাত তলা পৌর ভবন। নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনটি। বিস্ফোরণের আঘাতে আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। যদিও এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে ধারণা করা হচ্ছে, জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে নাশকতার বিষয় উড়িয়ে দিচ্ছে না। সবকিছু তদন্তের পরেই জানানো সম্ভব হবে বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

বিস্ফোরণের ঘটনা বর্ণনা দিতে গিয়ে শরিফুল নামের এক যুবক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকট শব্দে যখন বিস্ফোরণ হয়েছে, তখন আশপাশে ব্যাপক ধোঁয়া সৃষ্টি হয়ে আগুন লেগে যায়। বিস্ফোরণের কারণে সেই ভবনের গ্লাসগুলো আমাদের পাশের ভবনে এসে পড়ে। ওই ভবনে যেসব সাইনবোর্ড ছিল, সেগুলো উড়ে এসে রাস্তায় আমাদের সামনে এসে পড়ে।’

অন্য একটি ভবনের দোকান কর্মচারী তারেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যখন আহত লোকজনকে বের করা হলো, দেখলাম অনেকের হাতের অংশ ছিল না। অনেকের চেহারা বীভৎস হয়ে গিয়েছিল, চেনা যাচ্ছিল না।’

বিস্ফোরণের খবর শোনার পরপরই সেই ভবনের সামনে বেড়ে যায় উৎসুক জনতার ভিড়। এ কারণে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান পরিচালনা করতে বেশ বেগ পেতে হয়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী জনতাকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দিলেও তারা আবারও এসে ভিড় করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান আহতদের দেখতে।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘কী কারণে বিস্ফোরণ ঘটেছে, এটি গ্যাসজনিত বিস্ফোরণ নাকি নাশকতা, বিস্ফোরণ বিশেষজ্ঞ দল এসব বিষয় খতিয়ে দেখছে। ভবনটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে কাজ করছে। তাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীও নিয়োজিত রয়েছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে লাশের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। হতাহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট। কিন্তু উদ্ধারকাজ বন্ধ আছে। কারণ, ওই ভবনে ফাটল দেখা দেওয়ায় আগামীকাল থেকে উদ্ধার অভিযান শুরু হবে।

/এএইচ/আরটি/এনএআর/এমওএফ/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি